You are currently viewing ২৮শে মে ২০২৬, পবিত্র ঈদুল আজহা

২৮শে মে ২০২৬, পবিত্র ঈদুল আজহা

আজ ২৮শে মে ২০২৬, সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে নামাজ আদায় করলাম।
বায়তুল মোকাররমের খতীব মুফতি আবদুল মালেক ইমামতি করেন। প্রথম রাকায়াতে অতিরিক্ত তিন তাকবীরের আগেই সূরা ফাতিহা শুরু করে দিলেও, লুকমা দেয়ায় তা’ সংশোধন করে নেন। ভুল-ত্রুটি মানুষের হতেই পারে। তবে বড় জামাতের ইমামদের আরও বেশি সতর্কতা প্রয়োজন।
-Md.Amzed Hossain

Leave a Reply